শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন, প্রশ্ন কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন?

আজ রোববার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সরকার কিংবা দলের পক্ষ থেকে এ বিষয়ে তার সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি। তিনি কী বলেছেন, সেটা মিস কোটেড হয়েছে কিনা, সেটাও জানার বিষয়। আর তার কাছ থেকেই জানাটা দরকার।

প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি (মেনন) যদি বলেই থাকেন আমার প্রশ্ন, এতদিন পরে কেন এই সময়ে এই প্রশ্ন তোলা হচ্ছে? নির্বাচনটা তো অনেক আগেই হয়ে গেছে। সবিনয়ে তার নিকট আমার আরেকটা প্রশ্ন, মন্ত্রী হলো তিনি কি একথা বলতেন?

আওয়ামী লীগের পক্ষ থেকে মেননের কাছে কোন ব্যাখ্যা চাওয়া হবে কিনা এমন প্রশ্নে জবাবে কাদের বলেন, এ বিষয়টি আমরা ১৪ দলের সমন্বয়ক এর কাছে জানতে চাইব। ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেব। নিশ্চয়ই তিনি ১৪ দলের কাছে এসব প্রশ্নের মুখোমুখি হবেন।

এর আগে শনিবার বরিশালে এক অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দেয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের অন্যতম নেতার মুখে এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে।

-এএ