শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আফগানিস্তানে জুমার নামাজের সময় হামলা, ৬২ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার এক মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি বিবিসিকে জানিয়েছে, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি রয়টার্সকে বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

-এএ