শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ভারতেই মুসলমানরা সবচেয়ে সুখে আছে: আরএসএস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিন্দু সংস্কৃতির কারণে ভারতের মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখে রয়েছে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

গতকাল শনিবার (১২ অক্টোবর) বুদ্ধিজীবীদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকেই দলটির উগ্র হিন্দুত্ববাদী নেতাকর্মীরা স্বঘোষিত গো-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। তারপর থেকে নানান ঘটনা ঘটে এসেছে, সেসব আজ খানিকটা দূরে থাক।

তবে এবার আরএসএস প্রধান জানালেন, ‘ভারতে যারা বসবাস করে তাদের সবার জন্য হিন্দু একটি সংস্কৃতি…যারা সাংস্কৃতিক বিভিন্নতায় শ্রদ্ধা রাখে আর গ্রহণ করে। যখন কোনও জাতি সঠিক পথ থেকে বিচ্যুত হয় তখন তারা সত্যের খোঁজে আমাদের কাছে আসে’।

তিনি বলেন, ইহুদিরা যখন রাষ্ট্রহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন কেবল ভারতই তাদের আশ্রয় দিয়েছে। পার্সিরা তাদের ধর্ম ভারতে নির্বিঘ্নে পালন করে। সবচেয়ে সুখী মুসলমানদের পাওয়া যায় ভারতে। এটা কেন? কারণ আমরা হিন্দু।

আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, এটা আমাদের হিন্দু রাষ্ট্র। ভারতের অনেকে তাদের হিন্দু পরিচয় দিতে লজ্জা পান। আবার অনেকেই আছে যারা হিন্দু পরিচয় দিতে গর্ববোধ করেন।

আবার অনেকে আছে যারা নিজেদের হিন্দু দাবি করে কিন্তু হিন্দু শব্দটি উচ্চারণ করলে বিরক্ত হয়ে ওঠে। আবার কেউ কেউ হিন্দু পরিচয় নিয়ে সতর্ক থাকে। কিন্তু দরজা বন্ধ থাকা ঘরে তাদের পরিচয় জানতে চাইলে তখন বলে হিন্দু। কারণ তাদের স্বার্থ আক্রান্ত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ