শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সীমান্তে নিহতদের অধিকাংশই চোরাকারবারি, দোষ আমাদের: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে এখন যারা মারা যাচ্ছে, তারা অধিকাংশই চোরাকারবারি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমেছে। তবে, এটি একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেছেন, সীমান্তে গত বছর মারা গেছে মাত্র ৩/৪ জন। কিন্তু আপনি দেখবেন ২০০৩ সালে ১৬৬ জন মানুষ সীমান্তে মারা গেছে। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে সীমান্তে হত্যাও বন্ধ হবে।

তিনি বলেন, যারা মারা গেছে, খোজ নিয়ে দেখবেন! হয়তো তারা চুরি করতে গেছে অথবা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছে। দোষ তো আমাদের!

বাংলাদেশের অবৈধভাবে ভারতে সীমান্তে অনুপ্রবেশের তথ্য রয়েছে জানিয়ে মোমেন বলেন, অনেক বাংলাদেশি চোরাচালান করতে ভারতে চলে যান, তখন সেখানে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ