শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

অর্থ ঘাটতি: জাতিসংঘের তহবিল শেষ হতে পারে অক্টোবরেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের ২৩ কোটি ডলার অর্থ ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, অক্টোবরের শেষ দিকেই তহবিল শেষ হয়ে যেতে পারে তাদের। জাতিসংঘের ৩৭ হাজার কর্মীকে উদ্দেশ করে লেখা চিঠিতে গুতেরস বলেন, তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী বিকল্প পন্থা নিতে হবে জাতিসংঘকে।

চিঠিতে বলা হয়, সদস্যরাষ্ট্রগুলোর অর্থায়নে মোট বাজেটের মাত্র ৭০ শতাংশ পূরণ হয়। েএতে করে সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি রয়েছে ২৩ কোটি ডলারের। অক্টোবরের শেষ দিকে আমাদের অর্থ সরবরাহ থেমেও যেতে পারে।

খরচ কমাতে কনফারেন্স ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেস। একইসঙ্গে কর্মকর্তাদের ভ্রমণের হারও কমিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অপরিহার্য কার্যক্রমে অংশ নিতেই ভ্রমণ করবেন তারা।

এই সমস্যা কাটাতে সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গুতেরেস। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন গুতেরেসে আহবানে সাড়া দেয়নি সদস্য রাষ্ট্রগুলো।

জাতিসংঘের ২০১৮-১৯ সালের জন্য ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ রয়েছে আর এর ২২ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ