শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুসলিম দম্পতিকে 'জয় শ্রী রাম' বলানোর চেষ্টা, নারীর সঙ্গে অশালীন আচরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলিম দম্পতিকে জোর করে 'জয় শ্রী রাম' বলানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, ওই দুই ব্যক্তি এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে এমনটাই ঘটেছে ভারতের হরিয়ানায়।

জানা গেছে, ওই ঘটনা ঘটনায় অভিযোগে আটক দুই ব্যক্তিকে ১৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খবর আজকাল-এর।

পুলিশ বলছে, শনিবার রাতে হরিয়ানার বাসিন্দা ওই দম্পতি বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। রাত এগারোটা নাগাদ মোটরসাইকেলে চড়ে দুজন হাজির হয় বাসস্ট্যান্ডে। ওই মুসলিম দম্পতিকে উত্যক্ত করতে শুরু করে তারা।

পুলিশ জানিয়েছে, এফআইআর-এ দম্পতি লিখেছেন ওই দুজনের মধ্যে এক ব্যক্তি নারীর সামনে নিজের যৌনাঙ্গ দেখিয়েছে। আশপাশের কয়েকজন এই ঘটনা দেখে তখন এগিয়ে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। আটকে রাখা হয় ওই দুই ব্যক্তিকে। পুলিশ এলে দুজনকে তাদের হাতে তুলে দেয় জনতা।

পুলিশ জানায়, ওই দুজনের মধ্যে একজনের নাম বংশ ভরদ্বাজ, বয়স ২৩ বছর। অন্যজন হলেন সুরেন্দ্র মোহন ভাটিয়া (৩২)। পরীক্ষা করে দেখা গেছে ঘটনার সময় দুজনই মদ্যপ ছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ