শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সম্রাটের অফিসে অস্ত্র-গুলি, ইয়াবা ও ক্যাঙারুর চামড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলের অফিস থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি বৈদ্যুতিক টর্চার মেশিন, বিদেশি মদ ও ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এছাড়াও অফিস তল্লাশি করে দুটো বিরলপ্রজাতীর ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সারোয়ার আলম এই তথ্য জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে শুরু হয়।

এর আগে, ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর দেড়টায় তার ঢাকার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করা হয়।

সম্রাটকে আনার আগেই তার কার্যালয়ের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।এদিকে র‌্যাবের হাতে আটকের পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে।

-এএ