শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইরাকে দুর্নীতির অভিযোগে ১০০০ সরকারি কর্মী ছাটাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে টানা তৃতীয়দিনের মতো জনঅসন্তোষ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বড় আকারের অভিযান সত্ত্বেও দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির বিরুদ্ধে জনগণের আন্দোলন অব্যাহত রয়েছে।

জনসেবার মানোন্নয়ন আর সীমাহীন দুর্নীতি রোধের দাবিতে আন্দোলনরত ইরাকিদের উপর বুধবার দেশটির নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত সাত ইরাকি নিহত ও সাতশ’রও বেশি আহত হন।

গতকাল বৃহস্পতিবার শেষ খবর পাওয়া অবধি প্রতিবাদে অংশ নেয়া দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত এক বছরের বেশি সময়ের মধ্যে বাগদাদে সংঘটিত সবচেয়ে বড় জনবিদ্রোহ এটি।

প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের কোনো দাবি মেনে নেয়ার কোন ইঙ্গিত দেননি।

উপরন্তু আন্দোলনের মধ্যেই সরকারি ১০০ কর্মীকে ছাটাই করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিস্কৃত কর্মীদের বিরুদ্ধে ‘সরকারি অর্থ বিনষ্ট’সহ বেশকিছু অপরাধের অভিযোগ রয়েছে।

রাজনৈতিক সংকটের অবসান ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কয়েকজন ইরাকি নাগরিক প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির কার্যালয় থেকে যোগাযোগের হট লাইন নম্বরসহ টেক্সট মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন।

ওই মেসেজে বলা হয়েছে ওই নম্বরে ফোন করে বিক্ষোভকারীরা তাদের উদ্বেগ প্রকাশ করতে পারবে। নাগরিকদের কাছে এমন বার্তা পাঠানোর পাশাপাশি বিবৃতি দিয়ে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।

বিক্ষোভ ঠেকাতে রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশের বেশিরভাগ জায়গাতেই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। তারপরও কারফিউ উপেক্ষা করে চলছে বিক্ষোভ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ