শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইতালিতে বাংলাদেশি ইমাম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির পাদোভায় স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২৩ বছর বয়সী ওই ইমাম বাংলাদেশ নাগ‌রিক। পা‌দোভা ইসলা‌মিক কালচারাল সেন্টার না‌মে মস‌জি‌দে শিশু‌দের কোরআন শরীফ পড়াতেন তি‌নি।

প্র‌তিষ্ঠান‌টিতে ইতালীয় বাংলাদেশিদের শিশুও কোরআন শিক্ষা নিতে যায়। পাঁচ থেকে দশ বছর বয়সী‌ কয়েকজন শিশুকে পড়াবার সময় একটি শিশু পড়া না দিতে পারায় তাকে বেত দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে ওই ইমামের বিরুদ্ধে।

পুলিশ জানায়, আটক ইমাম‌কে আদাল‌তে হা‌জির করা হ‌বে। তবে তার নাম ও প‌রিচয় এখ‌নো প্রকাশ ক‌রা হয়নি। তার বাড়ি নরসিংদীতে বলে জানা গেছে।

ইতালির আইনে ১৮ বছরের নিচে যেকোনো শিশুকে মারধর করা অপরাধ।কয়েকজন প্রবাসী জানান, ইসলামিক সেন্টার‌টি এখানকার প্রবাসী বাংলা‌দেশিদের উ‌দ্যো‌গেই প্র‌তি‌ষ্ঠিত।

এদিকে জানা গেছে, এ ঘটনার আগেই শাহাদাতের স্টে-পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে।

-এটি