শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, গুজরাটের বানাসকণ্ঠর আম্বাজি শহরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। এর গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। এক পর্যায়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত হন। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ও উদ্ধারকারী দল যোগ দেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, গুজরাট থেকে ভয়াবহ খবর পেয়েছি। দুর্ঘটনায় নিহতদের জন্য আমি খুবই ব্যথিত। স্থানীয় প্রশাসন আহতদের সব ধরনের সহযোগিতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

-এএ