শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তান আমন্ত্রণে মোদি আউট, মনমোহন ইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাচ্ছে। কর্তারপুর করিডোরের উদ্বোধনে এমনটি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মনমোহন সিং তার শিখ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া পাকিস্তানেও খুব সম্মাণীয় তিনি। এসব বিবেচনা করে তাকেই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কর্তারপুর করিডোরের উদ্বোধনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু বর্তমান তিক্ত সম্পর্কের কারণে তাদের এক মঞ্চে উপস্থিত থাকা প্রায় অনিশ্চিত। ফলে সিদ্ধান্ত বদল করে মনমোহনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

ভারতের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। দীর্ঘ আলোচনার পর খুব শিগগিরই সরকারিভাবে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

ভারত সীমান্তবর্তী পাকিস্তানের কর্তারপুরে শিখ ধর্মালম্বীদের পুণ্যার্থী দরবার সাহিব অবস্থিত। সেখানে প্রতি বছর দুদেশের হাজারো শিখ প্রার্থনা করতে যান। বলা হয়, গুরু নানক জীবনের শেষ ১৮ বছর কর্তারপুরে কাটিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ