শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরান বিরোধী আন্দোলনে বিপুল সমর্থন পেলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমেলার প্রধান মাওলানা ফজলুর রহমানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে সম্মতি জানিয়েছে পিপলস-পার্টি ও মুসলিম-লীগ।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) ইসলামাবাদে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভাট্টি জারদারি এবং মুসলিম লীগ (এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে এ ব্যাপারে মাওলানা ফজলুর রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, রেজা জাফরুল হক,রানা তানভীর, আহসান ইকবাল, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, ফারহাতুল্লাহ বাবর, নাভিদ কমার এবং শিরি রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

গণমাধ্যম সূত্রে জানা যায়,মুসলিম লীগের পরে পিপলস পার্টির নেতৃবৃন্দও মাওলানা ফজলুর রহমানের আযাদি আন্দোলনে অংশ নিতে সম্মত হয়েছে। আযাদি আন্দোলনের ব্যাপারে পাকাপোক্ত আলোচনার জন্য খুব শিগগির মুসলিম লীগ ও পিপলস পার্টির নেতারা মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্তে উপনীত হয়েছে।

খবরে জানা যায়, আসন্ন বৈঠকে শাহবাজ শরিফ এবং বিলাওয়াল ভাট্টি মাওলানা ফজলুর রহমানের নিকট মাওলানা হানিফের হত্যাকাণ্ডে শোকও প্রকাশ করবেন।

উভয় দল সিদ্ধান্ত গ্রহণ করেছে, আযাদি আন্দোলনের খুটিনাটি সব বিষয় নির্ধারণ করতে মাওলানা ফজলুর রহমানকে তারা একটি সর্বদলীয় কনফারেন্স আহবানের পরামর্শ দিবেন।

নির্ভরযোগ্য সূত্রে আরো জানা গেছে, উভয় দলের নেতাকর্মীরাই চাচ্ছে যে,আযাদি আন্দোলন আগামী নভেম্বরে সংগঠিত হোক।

আর এদিকে পিপলস পার্টি বলছে,তারা আযাদি আন্দোলনে অংশ নিলেও বৈঠকে শরিক হতে পারছেনা।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হোসাইনের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ