শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানের যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান সামরিক বাহিনীর জন্য একটি যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুব উন্নত স্থানে আছে, তুরস্ক তার মধ্যে একটি। ওই অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর জন্য টিসিজি কিনালিয়াদা নামে একটি জাহাজের উদ্বোধনও করা হয়। জাহাজটি এখন থেকে তুর্কি নৌ বাহিনীতে যুক্ত থাকবে।

এরদোগান বলেন, বন্ধুপ্রতীম পাকিস্তানের জন্য যে জাহাজ নির্মাণ শুরু হলো তা থেকে দেশটি উপকৃত হবে। ২০১৮ সালে পাকিস্তান নৌবাহিনী তুরস্কের কাছ থেকে চারটি জাহাজ কেনার জন্য চুক্তি সই করে।

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে তুরস্ক পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন তা যেমন বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, তেমনি তুরস্ক এ বক্তব্যকে সমর্থন করেছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ