শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চীনে কারখানায় আগুন লেগে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের পূর্বাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

রোববার (২৯ সেপ্টেম্বর) নিনজাই গ্রামের ওই কারখানার আগুন লাগার তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিল্পখাতে এটাই সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। দ্য রিকি ডেইলি ন্যাচেসিটিজ কোম্পানির মালিকানাধীন ওই ফ্যাক্টরিতে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর পরই সেখান থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিনঘাই কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা প্রয়োগকারী সংস্থার কার্যক্রম দুর্বল হওয়ায় চীনের শিল্প কারখানায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত মার্চে একটি রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণে হতাহত হয় ৭৪ জন শ্রমিক। জুলাইয়ে মধ্য চীনে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারায়। গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক নগরী জেনজিয়াকাও’তে বিস্ফোরণে ২৩ জন নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ