সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিউম্যান সাপোর্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় লেখকদের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবিক সাহায্য সংগঠন হিউম্যান সাপোর্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ‘ভার্চুয়াল দু‌নিয়ায় মননশীল প্রজন্ম গঠনে লেখক‌দের ভূ‌মিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মুহাম্মাদপুরস্থ লালমাটিয়া কবি জসিম উদ্দিন সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কুরআনে কারীমের তেলাওয়াতের পরে কবি জসিম উদ্দিন সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ও হিউম্যান সাপোর্ট সোসাইটির কো-ফাউন্ডার হাবিবুল্লাহ মারুফ স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা করেন।

সমাজসেবক মাহবুব মুকুল, হিউম্যান সাপোর্ট সোসাইটির কো-ফাউন্ডার জাকারিয়া আল ফারুকী প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের কন্ট্রিবিউটর বেলায়েত হুসাইন, তরুণ ও লেখক আব্দুর রহিম প্রমুখ লেখকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হিউম্যান সাপোর্ট সোসাইটি একটি জাতীয় মানবিক সাহায্য সংগঠন। আজ থেকে মাত্র দুই বছর আগে এর প্রতিষ্ঠা হলেও সৃজনশীল কাজের মাধ্যমে ইতিমধ্যেই সংগঠনটি জাতীয় অঙ্গনে ব্যপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

মূলত নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে হিউম্যান সাপোর্ট সোসাইটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী সময়ে যুব মজলিসের ব্যানারে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ সদস্যের চিকিৎসকের একটি টিম নিয়ে তারা একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে এবং রোহিঙ্গাদের মাঝে ফ্রিতে অষুধ বিতরণ করে।

এরই ফলশ্রুতিতে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়। তাছাড়া, খুব শিগগির তারা কয়েকটি রিক্সা কিনে ভাড়ায় রিক্সা চালানো দরিদ্র চালকদের মাঝেও বিতরণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এক যুবককে তারা একটি ফার্মেসি করে দেয়ারও চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে হিউম্যান সাপোর্ট সোসাইটির কো-ফাউন্ডার জাকারিয়া আল ফারুকী।

তিনি জানান, আজকের (শুক্রবারের) এই অনুষ্ঠানও হিউম্যান সাপোর্ট সোসাইটির একটি যুগোপযোগী উদ্যোগ। আমাদের সংগঠন আরো অনেক বড় হবে এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে অসহায় মানবতার পাশে দাঁড়