শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজশাহী আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মহানগর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, বৃষ্টির কারণে আজ (রোববার) সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়। তবে দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন শ্রমিকরা হঠাৎ করে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিকেলে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যেন মহাসমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য অঘোষিতভাবে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, সমাবেশের সবরকম প্রস্তুতি আমাদের রয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুমতি পাওয়ার পর বৃষ্টি হলেও মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশ উপলক্ষে শনিবার থেকে রাজশাহী মহানগরে মাইকিংও করা হচ্ছে। এছাড়াও লিফলেট বিতরণ করাসহ ওয়ার্ডে-ওয়ার্ডে এবং থানায়-থানায় কর্মী সমাবেশ করেছে বিএনপি।

আজ সকাল থেকে হঠাৎ করে এ বাস চলাচল বন্ধ কেন জানতে চাইলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন বা সড়ক পরিবহন গ্রুপের কোনো নেতা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এর আগে, ২২ শর্তে মাদ্রাসা মাঠের পূর্বপাশের রাস্তায় বেশ কিছু শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় রাজশাহী মহানগর পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ