শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতের আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে।

শনিবার বিহারের মুজাফফপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করেন স্থানীয় একজন আইনজীবী সুধীর কুমরা ওঝা।

মামলার আর্জিতে সুধীর বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আপত্তিকর মন্তব্য করেছেন ইমরান খান। এছাড়া ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করারও হুমকি দিয়েছেন তিনি।

তার করা অভিযোগের ভিত্তিতে আদালত যাতে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেন সেই অনুরোধ জানান সুধীর। সুধীর তার আবেদনে আরও বলেন, ভারতের ৩৭০ ধারা বাতিল নিয়ে ইমরানের মন্তব্য একটি অংশকে উস্কানি দেবে এবং দেশের ভারসাম্য নষ্ট করবে।

উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমি কোনও হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, নাকি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।

-এএ