শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঢাবিতে ইসলামি রাজনীতি নিষিদ্ধ 'বেইআনি সিদ্ধান্ত', দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: মুসলমানদের কল্যাণে প্রতিষ্ঠিত পাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু’র) সভায় বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরী অধিবেশনে নেতৃবৃন্দ এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

রাজধানীর পুরানা পল্টনস্থ নেজামে ইসলাম পার্টীর কেন্দ্রীয় অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন নবাব সলিমুল্লাহ। তার দান করা জায়গার ওপরই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব সলিমুল্লাহ ছিলেন হাকিমুল উম্মাত হজরত মাাওলানা আশরাফ আলী থানভী রহ. এর মুরীদ। তিনি হজরত থানভীর পরামর্শেই সকল কার্যক্রম পরিচালনা করতেন।

তারা বলেন, নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এ অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই ধর্মবিরোধী তথা মুসলমানদের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বক্তারা আরো বলেন, এ ধরণের অতি উৎসাহি কর্মকান্ডের পেছনে সুদুরপ্রসারী কোনো ষড়যন্ত্র রয়েছে। দেশ থেকে ইসলাম ও ইসলামী রাজনীতিকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ডাকসু’র এ ধরণের সিদ্ধান্ত বেআইনী। দেশের সংবিধানে সকল নাগরিককে মত প্রকাশ ও সংগঠন করার অধিকার দিয়েছে।

বক্তারা বলেন, ডাকসু দেশের নাগরিকদের সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। কারণ ঢাকা বিশ্বিবিদ্যালয় কোন বিচ্ছিন্ন জনপদ নয়। বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে প্রসংশনীয় ও ঐতিহাসিক ভূমিকা। ডাকসু’র এ ধরণের গণবিরোধী সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ম্লান করে দিবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অধিবেশনে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম ওমরগনি কলেজের সাবেক প্রভাষক, মাওলানা ড.