বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর দরবারে যেতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেপ্টেম্বরের ১৯ তারিখ পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী লাহোরে বয়ানকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান করেন। আওয়ার ইসলামের পাঠকদের জন্য অনুবাদ তুলে ধরা হলো।

বয়ানে মুফতি তাকি উসমানী বলেন, রাসুল সা. বলেন, তোমাদের জুতার ফিতাও যদি ছিরে যায় আল্লাহর কাছে তা ঠিক করার জন্য দোয়া কর। সাধারণ বিষয় তো হলো কারো যদি জুতা ছিড়ে যায় সে মুচির কাছে যাবে ঠিক করতে।

কিন্তু রাসুল সা. এর আদর্শ হলো জুতার ফিতা ছিড়ে গেছে তো তুমি আল্লাহর কাছে সর্ব প্রথম বলো হে আল্লাহ আমার জুতার ফিতা ছিড়ে গেছে তা মেরামত করার ব্যবস্থা করে দাও আমি তোমার কাছে সাহায্য পার্থণা করছি। তারপর তুমি মুচির কাছে যাও।

এটা এজন্য যে মানুষ জাহিরি বিষয়ের উপর বেশি বিশ্বাস করে। মূলত কেউ মুচির কাছে যাক বা ডাক্তারের কাছে যাক, এমনও তো হতে পারে যে মুচি থাকবে না বা ডাক্তারকে পাবে না। তাই আল্লাহর কাছে চাইতে হবে। রাসুল সা. এজন্যই বলেছেন, পৃথিবীতে তোমার যাই দরকার হয় তুমি আল্লাহর কাছে সর্বপ্রথম চাইবে।

ঠিক এমনই কারো যদি রোগ হয় প্রথমে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবে। ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর দরবারে যেতে হবে, চাইতে হবে। কারণ রোগ মুক্তির ক্ষমতা আল্লাহর আছে কোনো ডাক্তারের নেই।

একই ডাক্তারের কাছে একই রোগের রোগী যায়, কেউ ভালো হয় কেউ ভালো হয় না। তাই ভালো করার মালিক তো অষুধ না, ভালো করার মালিক তো আল্লাহ। এ বিশ্বাস মানুষের মনে রাখতে হবে।

আমার অনেক আগের একটি ঘটনার কথা মনে পড়ছে। আমার আহলিয়ার পরিচিত ডাক্তার ছিলো, তিনি বলেন আমার হসপিটালে একবার এক রোগীর এমন রোগ ধরা পড়লো যার কোনো চিকিৎসা নেই। পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। সকালে এমন একজন যার আজ রিলিজ পাওয়ার কথা ছিলো তার রিলিজ হলো না। কিন্তু সে লোক যার বেঁচে থাকার কোনো চাঞ্জ ছিলো না সে রিলিজ পেয়ে গেলো।

তাই রোগ তো আল্লাহই দান করেন, আমার তিনি তা থেকে মুক্তি দেন। তাই বান্দার উচিৎ রোগসহ সমস্ত বালামুসিবত থেকে আল্লাহর কাছে সর্বপ্রথম মুক্তি চাইবে। অসুস্থ হলে সর্ব প্রথম আল্লাহকেই বলবে।

ইউটিউব থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ