শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নতুন কমিটি ও নতুন নামে 'ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়ায়েজীনদের বৃহৎ প্লাটফর্ম ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের নাম পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনটির পুরোনো কমিটি ভেঙে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি  ও মাওলানা হাসান জামিলকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ (শনিবার) রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে দিনব্যাপী ‘ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক কর্মশালায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনটির উপদেষ্টা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর যৌথ সঞ্চালনায় অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) কর্মশালায় সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, দেশের সকল ওয়ায়েজদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে আনার জন্যে ২০১৮ সালের ২০ এপ্রিল ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ নামে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এতদিন ধরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে মুফতী উমর ফারুক যুক্তিবাদী ও নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী ও কেন্দ্রীয় মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’-এর কমিটির সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী একাত্নতা পোষণ করেছেন এবং মুঠোফোনে বক্তাদেরকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের চেতনার পক্ষে ওয়াজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন।

কর্মশালায় মিরপুর আকবর কমপ্রেক্স এর মোহতামিম মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা জুনায়েদ আল হাবীব, জামিয়া ইউনুসিয়ার প্রিন্সিপাল আল্লামা মুবারাকুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী , মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা হাসান মুহাম্মাদ জামিল, মাওলানা হামিদ জাহেরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী , মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী, মাওলানা রাফি বিন মুনির , মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীসহ প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরএম/