শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হোক: মধুপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর) বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মুসলমান হিসেবে তার ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম-কাফের ঘোষণা করা।

আজ ২৮ সেপ্টেম্বর  (শনিবার) সকাল ৮টায় রাজধানীর মেরাজনগর মাদরাসায় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও পরিচিতি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আব্দুল হামিদ বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার পরে আর কোন নবী আগমন করবেন না। এটাই মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, যারা এটাকে অস্বীকার করবে তারা কাফের। আহমদীয়া মুসলিম জামায়াত তথা কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে তাই তারা কাফের। যারা তাদের মতাদর্শ গ্রহণ করবে তারাও কাফের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল লতিফ ফারুকী, হাজী আব্দুল খালেক, হাজী মোহাম্মদ নাসির, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা সলিমুল্লাহ,মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমূখ।

খতমে নবুওতের কাজকে বেগবান করার জন্য ঢাকা মহানগরীকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে।

আরএম/