শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মেয়র আতিকের শ্বশুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার ভোর ৪ টা ৬ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় জন নাতি-নাতনি এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

আজ জুমার পর মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে বনানীর সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

-এএ