আওয়ার ইসলাম: ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের নিয়ন্ত্রণাধীন ফরিদপুর স্পিনিং মিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদরপুরের উপজেলা প্রশাসন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরিদপুর স্পিনিং মিল অভ্যন্তরে হেলিপ্যাড তৈরির ঘটনায় সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে বড় ভাইজান হিসেবে পরিচিত আটরশি হুজুরের বড় সন্তান মাহফুজুল হকের আম মোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) বলে জনৈক শহিদুল ইসলাম শাহিন বাদী হয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসলাম হকের আদালতে একটি মামলা করেন।
মামলায় জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াসহ আরো কয়েকজনকে আসামি করা হয়। ওই মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর থেকে ফরিদপুর স্পিনিং মিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
জানা গেছে, গত সপ্তাহে ফরিদপুর স্পিনিং মিলে আটরশির পীরের মেজ সন্তান ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের অনুসারীরা গত সোমবার একটি হেলিপ্যাড তৈরি করতে যায়। এসময় সেখানে আটরশি পীরের স্থলাভিষিক্ত মাহফুজুল হক মোজাদ্দেদীর অনুসারীরা এতে বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
হুজুরের দুই সন্তানের মধ্যে মিয়া ভাইজানের অনুসারীরা বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপ আর মেজ সন্তান যিনি ‘মেজ ভাইজান’ হিসেবে পরিচিত এবং জাকের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার অনুসারীরা জাকের পার্টির ব্যানারে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কর্মী গ্রুপ ও জাকের পার্টি এখন একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছেন আটরশিতে।
গত কয়েকদিন ধরে এ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এরই মাঝে আজ শুক্রবার মোস্তফা আমীর ফয়সলের আটরশিতে আসার কর্মসূচি জানানো হয়। আর মেজ ভাইজানের এই সফরকে স্বাগত জানিয়ে কর্মী গ্রুপের পক্ষ হতে অভিনন্দন সূচক ব্যানার টাঙানো হয়। তবে তিনি যেনো তার দলবল তথা বহর নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশ না করেন সেজন্য তাকে অনুরোধ জানানো হয়।
ফরিদপুর স্পিনিং মিল গেটে গিয়ে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মোস্তফা আমীর ফয়সলের স্ত্রী শাহিনা ফয়সল প্রায় ২০টি