শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আ. লীগ নেতাদের উপস্থিতিতে বাইতুল মোকাররমে প্রধানমন্ত্রীর জন্য দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৩তম জন্মদিন আগামীকাল শনিবার, ২৮ সেপ্টেম্বর।

আজ শুক্রবার জুমার নামাজের পর দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু কন্যার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দোয়া অনুষ্ঠানে অংশ নিতে দুপুর ১টার আগেই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এর মধ্যে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও নামাজের আগে আগে মসজিদে উপস্থিত হন।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

বাবা-মায়ের প্রথম সন্তান শেখ হাসিনার ডাক নাম হাসু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট উচ্ছৃঙ্খল কিছু সেনা সদস্যদের হাতে স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।

১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই বছরের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন তিনি।

এরপর দীর্ঘ রাজনেতিক জীবনে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিগত ১/১১ এর পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তিনি।

-এটি