শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শিরাক মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। দেশটিতে বেশ কিছু প্রশাসনিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শিরাক ফ্রান্সে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তার শাসনামলেই ইউরােপীয় একক মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করেছিল ফ্রান্স।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফ্রান্সের জাতীয় সংসদ এক মিনিটের নীরবতা পালন করেছে। তবে তার শেষ জীবনের বেশির ভাগ সময় কেটেছে দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে।

সাবেক এই প্রেসিডেন্টের শ্যালক বার্তাসংস্থা এএফপিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রেসিডেন্ট জ্যাক | শিরাক বৃহস্পতিবার সকালে মারা গেছেন।

এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিল। শিরাক ১৯৩২ সালে ব্যাঙ্ক ম্যানেজার বাবার ঘরে জন্মেছিলেন। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

-এটি