শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

কাশ্মীরের পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব, ভারতের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের অধিকার কেড়ে নিয়ে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব তুলেছে দেশটির লেবার পার্টি।

গতকাল বুধবার তোলা ওই প্রস্তাবে দলটির নেতা জেরেমি করবিন বলেন, কাশ্মিরে ‘প্রবেশ’ করে সেখানকার অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

করবিনের এ প্রস্তাবে ভারত ও পাকিস্তানের পারষ্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে কাশ্মির ইস্যুতে ব্রিটিশ সরকারের অবস্থান রয়েছে।

লেবার পার্টির এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিস কুমার। তিনি বলেন, এ প্রস্তাব তুলে আসলে লেবার পার্টি ভোটার টানার চেষ্টা করছে।

ভারতীয় মুখপাত্র আরও বলেন, কাশ্মির নিয়ে লেবার পার্টির জড়ানোর কোনো যৌক্তিকতাই নেই। আমাদের না জানিয়ে এ পদক্ষেপ নেয়ায় আমরা মর্মাহত। বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত সরকার।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রের নিয়ন্ত্রণে নেয় মোদি সরকার। সেই থেকে কার্যত অবরুদ্ধ ভূখণ্ডটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

-্এটি