শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভারতের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আরো একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে ওই বিমানে থাকা দু’জন পাইলটই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।

খবরে উল্লেখ করা হয়, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের ওই বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। পরে এটি রানওয়ের কাছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।

পুরো বছরজুড়েই নিয়মিত বিরতি দিয়ে বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ভারতে। গত ৮ আগস্ট রাতে সুখোই এসইউ এমকেআই যুদ্ধবিমানটি টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের তেজপুরে।

কোনোরকম যুদ্ধ অভিযান ছাড়াই আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ছে ভারতীয় যুদ্ধবিমানগুলো। চলতি বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম।

এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাগুলো ও ক্ষতির হিসাব দিয়ে সংবাদমাধ্যমটি ২০১৯ সালকে ভারতীয় বিমানবাহিনীর জন্য একটি রক্তাক্ত বছর আখ্যা দিয়েছে। সূত্র: এনডিটিভি

-এটি