রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

নেত্রকোণায় ভুয়া পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার কলমাকান্দায় পুলিশ পরিচয় দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার সময় এক ভুয়া পুলিশকে স্থানীয় জনতা আটক করেছে। এ সময় জনতার হাত থেকে ভুয়া পুলিশকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুয়া পুলিশ কলমাকান্দা থানার উপ-পরিদর্শক পরিচয়ে পূর্ব বাজারের একা ফার্নিচারের দোকান থেকে কৌশলে ২০ হাজার টাকা নিয়ে যায়।

তাৎক্ষণিক আবারও ১০ হাজার টাকা দাবি করলে দোকানের মালিকের সন্দেহ হলে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার কাছ থেকে তাকে আটক করে।

জানা যায়, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে রেজা শামীম আহম্মেদ (৩৪)।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি তদন্ত মুহা. সিরাজুল ইসলাম খান বলেন, গ্রেফতার শামীম পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ