শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্পের আঘাতে পাঁচ ব্যাক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এই ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন পাকিস্তানির নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর শহরের কাছে।

এই ভূমিকম্পে পুরো আজাদ কাশ্মীরের পাশাপাশি ইসলামাবাদ, লাহোর এবং খাইবার পাখতুন অঞ্চল কেঁপে উঠে। এছাড়া ভারতের দিল্লি, চন্ডিগড়, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

ভূ-কম্পনের কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় এ সম্পর্কিত বিভিন্ন পোস্টে।

আজাদ কাশ্মীরের মিরপুর শহরের এক ব্যক্তির টুইটার পোস্ট থেকে দেখা যায়, সেখানকার রাস্তায় বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও রাস্তা দেবে গেছে।

-এটি