শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের ভোটার জালিয়াতি, ইসির আরও ৪ কর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) চট্টগ্রাম সার্ভার স্টেশনের এক নারীসহ চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লাভ লেনে আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ সাংবাদিকদের জানান, এক নারীসহ নির্বাচন কমিশনের অধীনে অস্থায়ীভাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ভোটার বানানো এবং তাদের এনআইডি ও স্মার্ট কার্ড প্রদানের বিষয়টি নিয়ে দুদক ও নির্বাচন কমিশনের তদন্ত শুরু হওয়ার পর গত সোমবার রাতে ৩ জনকে ও বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী মোস্তফা ফারুককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ