শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বাবরি মসজিদ মামলা: সুপ্রিম কোর্টের উপর ভরসা নেই আরশাদ মাদানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা করতে পারছে না বলে মন্তব্য করেছেন দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডন্ট মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, বাবরি মসজিদ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু মুসলিমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা করতে পারছে না। আমরা চাই যেখানে বাবরি মসজিদ ছিল, সেখানে যেন বাবরি মসজিদই নির্মাণ হয়।

মাওলানা আরশাদ মাদানী বলেন, ইসলামি শরিয়তে দৃষ্টিতে মসজিদের জমি কাউকে দেয়া যায় না, উপহার দেয়ারও নিয়ম নেই। একবার কোনো জমিতে মসজিদ নির্মিত হলে তা আল্লাহর হয়ে যায়। ১৯৯০ সালের ডিসেম্বর ও ১৯৯৩-এর জানুয়ারিতেও মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অবস্থান একইরকম ছিল। তারা আগেকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসছেন না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কোনো মসজিদকে গায়রুল্লাহ’র এবাদতের জন্য দেয়া হারাম। ইসলামি শরিয়তে এ ধরনের কোনো সুযোগ নেই।

এদিকে বাবরি মসজিদ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। বুধবার এই মামলার ২৬ তম শুনানির দিন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসাথে এই মামলার আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ