রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

চিকিৎসার জন্য ঢাকায় আসছেন মিন্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যা মামলার সাক্ষি থেকে আসামি হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি চিকিৎসা নিতে ঢাকা আসছেন বলে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

গতকাল শনিবার বিকেল ৪টায় বরগুনা লঞ্চঘাট থেকে এমভি শাহরুখ লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেন মিন্নি। এসময় তার সঙ্গে ছিলেন বাবা মোজাম্মেল হোসেন কিশোর, নানা জাকির সিকদার ও একজন আত্মীয়।

মিন্নির বাবা বলেন, জামিনে কারামুক্ত হওয়ার পর থেকেই আমার মেয়ে মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। কারো সঙ্গে কথা বলে না। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। দিন দিন মিন্নি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। মিন্নির চিকিৎসার পাশাপাশি আমাদের পরবর্তি আইনী লড়াইয়ের জন্য আইনজীবীদের সাথেও পরামর্শ করে আসব।

১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে একই দিন রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরদিন মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ জুলাই মিন্নি বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে একই আদালতে তিনি আবার স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রত্যাহারের আবেদন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ