শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কাশ্মীর ইস্যু জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

কাশ্মীর ইস্যু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের করিম পার্ক ও জামিয়া মাদানিয়া লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন আর জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামাবাদে সমাবেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ভারতের রাজনীতির সঙ্গে পাকিস্তানের রাজনীতি মিলানোর কোনো প্রয়োজন নেই। পাকিস্তানে পাকিস্তানের রাজনীতি চলবে আর আর ভারতে ভারতের।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরো বলেন, সংবিধান, ইসলামী আইন, অশান্তি, মুদ্রাস্ফীতি, জনগণের বিভিন্ন সমস্যাগুলোর বিষয়ে নির্দ্বিধায় মিছিল করা কৌশল গ্রহণের জন্য অন্যান্য পক্ষের সাথে একত্রে কাজ করা এটা আমাদের অধিকার।

তিনি আরো বলেন, জনগণ পাকিস্তানের স্বাধীনতার জন্য লংমার্চ করতে প্রস্তুুত রয়েছে। তাদের আগ্রহ আমাদের থেকেও বেশি। আমরা স্বাধীনতার সে মিছিলের তারিখ নির্ধারণ করেনি এখনো। দু'দিনের মধ্যেই তারিখ ঠিক করা হবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে আমার কোনো বিরোধ নেই, নওয়াজ শরীফের বার্তা পাকিস্তানকে এই স্তরে নিয়ে এসেছে, আমাদেরকে পাকিস্তানের রাজনীতি করতে হবে।

তিনি আরও যোগ করেছেন, জুলাই ২০১৮ সালে, অন্যান্য রাজনৈতিক দলগুলির আমাদের সাথে একটি চুক্তি করেছে, তাদের উচিত তা মেনে চলতে হবে।

সূত্র: ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ