শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

অমিত-মাদানীর বৈঠক: কাশ্মীর-এনআরসি ইস্যুতে বিজেপিকে সমর্থন জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে সাক্ষাত করেছেন।

গতকাল শনিবার জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের সিনিয়র উস্তাদ কারী মাওলানা উসমান মনসুরপুরীর নেতৃত্বে উলামায়ে কেরামের একটি দল অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, যদিও আমরা সরকারের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, তবে যেখানে জাতীয় স্বার্থের বিষয়টি উদ্বেগজনক সেখানে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াব।

‘তাই আমাদের পরিচালনা কমিটি কাশ্মীর বিষয়ে আলোচনা করতে স্পষ্ট করে বলেছে। কাশ্মীরের মুসলিমরা আমাদেরই ভাই। আমরা তাদের আলাদা করতে পারি না। ভারতীয় মুসলমানরা সর্বপ্রকার বিচ্ছিন্নতার বিরোধী। আমরা কাশ্মীরের মানুষের উপর কোনো ধরনের নির্যাতন চাই না।’

তিনি আরো বলেন, আপনারা আসামে মুসলমানদের হয়রানি করার প্রচেষ্টা এবং পুরো দেশে এনআরসি বাস্তবায়ন ও আপনার বক্তব্য হুমকির মুখে পড়েছে, আপনার যদি সঠিক ব্যাখ্যা থাকে তবে আমরা জানতে চাই।

‘জাতীয় স্বার্থে আরও ভাল হবে যে এটি বন্ধ করা। আমরা ইউএপিএ-র সংশোধনীর প্রস্তাবকে অনুমোদন দিয়েছি। আমরা বিশ্বাস করি যে সন্ত্রাসবাদ রোধে এই সংশোধনীটি অপরিহার্য, তবে এর জন্য পুলিশ ও প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ কাম্য নয়।’

সব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমরা বিশ্বাস করি, ৩৭০ ধারা বাতিল হওয়া কাশ্মীরিদের স্বার্থেই করা হয়েছে। এটি কাশ্মীরি জনগণের সুবিধার চেয়ে ক্ষতি ছিল বেশি। এর অনেক উুদাহরণও আমরা দিয়েছি।

মুফতি মোহাম্মদ সালমান মনসুরপুরী তার বক্তব্যের বিপরিতে বলেন,  কাশ্মীরে মিডিয়া ও অন্যান্য বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যা জনগণের সমস্যা সৃষ্টি করছে। তাই এর সমাধান অবিলম্বে করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরে কারফিউ ছিল না, কেবল ১৪ টি থানা রাতে কারফিউ প্রয়োগ করেছিল। সূত্রটি সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা যতটুকু কঠোরতা করেছি এর চেয়ে বেশি প্রচার হয়েছে।

এনএরসি বিষয়ে অমিত শাহ বলেন, আপনারা জানেন বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে এনআরসি নেই। তাই এটি আমি করি দেশের জন্য ভালো।

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় দেশের বর্তমান পরিস্থিতি, এনআরসিসহ আরো অনেক বিষয়ে আলোচনরা করা হয়।

অমিত শাহের সঙ্গে সাক্ষাতে যাওয়া দলে আরো উপস্থিত ছিলেন, ভারত জমিয়তে আহলে হাদিস হিন্দের সভাপতি মাওলানা আসগর আলী, জমিয়তে উলামা হিন্দের রুকন মুফতী সালমান মনসুরপুরী,  ইমাম মাহদী সালাফী, নিয়াজ আহমদ ফারুকী, মাওলানা শাকীল আহমদ, মাওলানা মতিনুল হক উসামা কানপুরী, মাওলানা হাফেজ পীর শিব্বির আহমদ হায়দরাবাদী,  মাওলানা হাফেজ নদীম সিদ্দিকী, মাওলানা ইয়াহইয়া কারীম মেওয়াত, মুয়ীজুদ্দীন আহমদ, মুফতী আফ্ফান মনসুরপুরী ও মাওলানা হাবিব ফারুকী মুম্বাই প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ