শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সোমবার ইমরান, মঙ্গলবার মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরপর দু’দিন বিবদমান দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের ইমরান খান ও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সময় এসব পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হাউসটনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ অনুষ্ঠানে অন্তত ৫০ হাজার ভারতীয়-আমেরিকান নাগরিক অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান শেষে ওহিও যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্কট মরিসনের সঙ্গে বৈঠক হবে তার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ সেবাস্তিয়ান দুদা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সিয়ান লুং, মিসরের প্রেসিডেন্ট আল সিসি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পার্শ্ববৈঠকে বসবেন তিনি। এছাড়া ইরাকের প্রেসিডেন্টের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবারের বৈঠকটি হবে কয়েক মাসের ব্যবধানে ট্রাম্পের সঙ্গে মোদীর চতুর্থ সাক্ষাৎ। এদিন দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিকসহ বিশ্বের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ