মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির রাষ্টীয় তেল কোম্পানি আরামকোর দুটি অন্যতম তেল স্থাপনায় ভয়াবহ হামলার কারণে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তার প্রেক্ষিতেই সৌদি আরবে আরও সেনা পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের সৌদিতে সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, আত্মরক্ষার কৌশল হিসেবেই সৌদিতে সেনা পাঠানো হচ্ছে। ঠিক কতজন সেনা মোতায়েন করা হবে তা জানাননি তিনি।

সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। তবে যুক্তরাষ্ট্র বলছে, হামলার নেপথ্যে আছে ইরান। সৌদি আরব দাবি করছে, যে ড্রোন দিয়ে হামলা হয়েছে তা ইরানের তৈরি।

বরাবরের মতো ইরান সৌদি ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে ট্রাম্প প্রশাসন চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। তবে ইরানও হুমকি দিয়ে রেখেছে, তাদের ভূমিতে হামলা হলে সর্বাত্মক হামলার মাধ্যমে তা প্রতিরোধ করবে।

গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও সার্বভৌম তহবিলের ওপর শিগগিরই নিষেধজ্ঞা আরোপ করা হবে।

শুক্রবার জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবে সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তিনি জানান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের কাছে সাহায্য চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ