শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বিক্রমের আয়ু শেষ, যোগাযোগের আশা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (শনিবার) থেকে চাঁদের মাটিতে পুরোপুরি রাত নেমে এসেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে কমতে নেমে এসেছে শূন্য ডিগ্রির প্রায় ২০০ সেলসিয়াস নিচে। আগামী ১৪ দিন চাঁদের মাটিতে এই কনকনে ঠাণ্ডার রাতই থাকবে। টানা ২ সপ্তাহ এত শীতল পরিবেশে টিকে থাকা বিক্রমের পক্ষে সম্ভব নয়। তাই ল্যান্ডার বিক্রমের সঙ্গে আর যোগাযোগ সম্ভব নয় বলে মনে করো হচ্ছে।

ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের আয়ুই ছিল ১৪ দিন। যা আজই শেষ হচ্ছে। আজ থেকেই চাঁদের মাটিতে নামছে রাত।

নাসার অরবিটার চাঁদের মাটিতে বিক্রমের ছবি তুলতে না পারার পরই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল বিক্রমের সঙ্গে যোগাযোগের আর কোনও আশা নেই। এবার সেটাই আরো পরিষ্কার হলো।

১৪ দিনের মিশন লাইফ নিয়েই চাঁদে গিয়েছিল বিক্রম। কিন্তু চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর বিজ্ঞানীদের। এক চান্দ্র দিবসের সময়সীমা পৃথিবীর হিসেবে ১৪ দিন। এর পর আবার ১৪ দিন ধরে চলে চান্দ্ররাত। রাত নেমে আসার পর সূর্যালোকের অভাবে প্রয়োজনীয় শক্তি উত্‍পাদন করতে পারবে না বিক্রম। এছাড়া চান্দ্ররাতে তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তাই সেই সময় ল্যান্ডারের মেশিন ঠান্ডায় জমে যেতে পারে। সে কারণেই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ১৪ দিনে সময়সীমাই ধরেছিল ইসরো।

গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং হওয়ার কথা ছিল বিক্রমের। কিন্তু সফট ল্যান্ডিংয়ের সময় শেষ মুহূর্তে ইসরোর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্রম। তার সঙ্গে আর কোনো রকমভাবে যোগাযোগ করা যায়নি। পরে চন্দ্রযানের অরবিটারের মাধ্যমে তার থার্মাল ইমেজ পাওয়া যায়।

জানা যায়, নির্ধারিত লক্ষ্যের মাত্র ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের। তারপর থেকেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। কিন্তু, কোনোভাবেই যোগাযোগ সাধন সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ