রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

চলতি বছরেই মাদরাসা শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল দেওয়া সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯-২০ অর্থবছরে মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়া সম্ভব হবে। নতুন এমপিও নীতিমালার আলোকে চলতি বছরে তাদেরকে উচ্চতর স্কেল দেওয়া সম্ভব হবে বলে শিক্ষা মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি দিয়েছে অধিদপ্তর।

জানা যায়, মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানে বাজেট বরাদ্দের হিসেব চেয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির জবাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য দিয়েছে। অধিদপ্তরে পাঠানো ওই চিঠিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বাজেট বরাদ্দ আছে কী না এবং থাকলেও তা কত টাকা তা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে গেল ৬ সেপ্টেম্বর অধিদপ্তর মাদরাসার শিক্ষক কর্মচারীদের উচ্চতর গ্রেড বাস্তবায়নে মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দের হিসেব পাঠিয়েছে।

মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বেসরকারিমাদরাসাসমূহের মঞ্জুরি খাতে বেতন ভাতা সহায়তা বাবদ বরাদ্দ আছে ৩ হাজার ৯৪৫ কোটি ৬২ লাখ টাকা। কিন্তু মাদরাসা শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের জন্য পৃথকভাবে কোনো বরাদ্দ নেই।’

‘তবে নতুন নীতিমালার আলোকে শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড দিতে যে পরিমাণ টাকার দরকার হবে চলতি বছরের বাজেট থেকে সংস্থান করা সম্ভব। এ জন্য যদি অতিরিক্ত টাকা প্রয়োজন হয়, তবে সংশোধিত বাজেটের সময় অর্থ বিভাগে চাহিদা দিয়ে সে টাকা সংস্থান করা সম্ভব।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ