রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিসহ আটক ৫, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলাবাগান ক্রীড়াচক্র থেকে একটি বিদেশি পিস্তল, বিশেষ ধরনের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র‍্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল, এ ক্লাবের ক্রীড়া সংস্থার আড়ালে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হতো। এর ভিত্তিতেই অভিযান চালানো হয়।

আশিক বিল্লাহ বলেন, এখান এখান থেকে ৫৭২ পিস আমেরিকার তৈরি প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ক্যাসিনো খেলার কয়েন ও গন্ধ নেই এমন নতুন ধরনের হলুদ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের ভেতর দেখেছি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এ থেকে আমরা মনে করছি এখানে একসময় ক্যাসিনো খেলা হতো।

এ র‌্যাব কর্মকর্তা বলেন, এ অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুর রহমান, হারুন আনোয়ার লিটনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানায় তাদের নামে মামলা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ