রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

সৌদি যুবরাজের সঙ্গে কাশ্মির নিয়ে বৈঠক ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার জেদ্দায় দুই দিনের সফরে গিয়ে সৌদি বাদশা ও যুবরাজের সঙ্ বৈঠক করেন ইমরান। এসময় সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলারও নিন্দা জানান তিনি।

পাকিস্তানি প্রধানমন্ত্রী দফতরে থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়, কাশ্মির নিয়ে ভারতের পদক্ষেপে পাকিস্তান ক্ষুব্ধ। সৌদি বাদশা এসময় কাশ্মিরিদের সঙ্গে তাদের একাত্মতা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ইমরান খান কাশ্মির পরিস্থিতির পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও আলোচনা করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানান। ওই হামলার পর সৌদি আরবের প্রতিদিন তেলের উৎপাদন অর্ধেক কমে গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ