শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল আলোর দিশারী সাহিত্য কাফেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) ও আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়া এর ২০১৯ সেশনের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (A+) ও সিরিয়াল প্রাপ্ত ছাত্রদের বিশেষ সংবর্ধনা দিয়েছে লক্ষীপুর জেলার মেধাবীদের সংগঠন আলোর দিশারী সাহিত্য কাফেলা।

সর্বমোট ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক, ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক, লেখক, গবেষক অধ্যাপক (অব.) আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন ও বিশেষ আলোচক রাষ্ট্র চিন্তক মুফতি হারুন ইজহার চৌধুরীসহ লক্ষ্মীপুরের শীর্ষ ওলামায়ে কেরাম৷

লক্ষ্মীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে আলোর দিশারীর সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ ও মিডিয়া ও প্রচার সম্পাদক বি. এম আমীর জিহাদীর সঞ্চালনায় দুপুর ২টা ৩০ থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ছাত্রজীবনে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করতে পারলে কর্মজীবনে বিশাল এক শূন্যতা তৈরি হয়। এজন্য নিরলস অধ্যয়নের কোন বিকল্প নেই। অধ্যয়নের অন্তরায় সকল বস্তু পরিহার করতে হবে।

এতে বিশেষ আলোচক তার বক্তব্যে চট্রগ্রাম লাল খান মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি হারুন ইজহার বলেন, চলমান ও ভবিষ্যৎ ফেতনার মোকাবেলায় ছাত্রদের আরো বেশী দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আলোর দিশারীর প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাদরাসা ছাত্রদের সমাজ ও দেশ গঠনের কাজে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আলোর দিশারী সাহিত্য কাফেলা। তিনি কৃতি শিক্ষার্থীদেরকে সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনকে আরো গতিশীল ও কার্যকরী করার আ্হ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা বেফাক সভাপতি মাওলানা আব্দুল হান্নান, জেলা বেফাক সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, টুমচর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী, চরমটুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দীন, মাদরাসাতুন নুর রাখালিয়ার মোহতামিম মাওলানা নূরুদ্দিন, রামগঞ্জ আল-আমিন মাদরাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ আব্দুল্লাহ কাসেমী, বশিকপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুদ্দীন, কারগরিয়া মুসা বিন ওমর মাদরাসার মুহতামিম মাওলানা মুসা বিন ওমর প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ