শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত

মসজিদের শহর ঢাকাকে লাস ভেগাস করেছে সরকার: মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাকে সরকার লাস ভেগাসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, শুনেছিলাম বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে। তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে একধাপ ওপরে ঢাকা শহরকে তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে। যার ফলে মসজিদের শহর ঢাকা এখন ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশ স্বাধীন করা হয়েছিল দু’টি কারণে। প্রথমত, গণতন্ত্র এবং দ্বিতীয়ত, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি।

অর্থনৈতিক মুক্তির ঠেলায় আমরা লাস ভেগাসে পরিণত হয়েছি। আর গণতন্ত্রের ঠেলায় আমরা এক দলীয় স্বৈরশাসন এ পরিণত হয়েছি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে একদলীয় সরকারকে অপসারণ করে, খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

মানববন্ধনে ড্যাব মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ