শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

কাল থেকে শুরু হচ্ছে ছাত্র মজলিসের সদস্য সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০১৯ কাল থেকে শুরু হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে।

সংগঠনের সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুর বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা মহানগর দায়িত্বশীল ও কর্মী ঢাকায় পৌছেছেন, অনেক রাস্তায় আছেন আশাকরি যথাসময়ে উপস্থিত হবেন। আল্লাহ তায়ালা তাদেরকে নিরাপদে পৌঁছান। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধও করেছেন তিনি।

জানা যায়, সংগঠনের সর্বোচ্চ স্তর হচ্ছে সদস্য। প্রতি বছরই রাজধানীতে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্যে থেকে পরিষদ সদস্যদের মতামতের ভিক্তিতে সেক্রেটারী জেনারেল মনোনীত করা হয়। সদস্য সম্মেলনে একমাত্র সদস্যরাই যোগদানের সুযোগ পান।

শুক্রবারের উন্মুক্ত অনুষ্ঠানে যে কারো অংশগ্রহণের সুযোগ রয়েছে, তবে সম্মেলনস্থল থেকে ডেলিগেট কার্ড সংগ্রহ করতে হবে বলে জানা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ই জানুয়ারি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আত্মপ্রকাশ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ