সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ভারত মহাসাগরে সাত চীনা যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত মহাসাগরে ভারতীয় জলসীমা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করছে সাতটি চীনা যুদ্ধ জাহাজ। ভারতীয় নৌবাহিনীর নজরদার বিমানে ধরা পড়েছে সেই যুদ্ধজাহাজগুলির ছবি।

চীনা যুদ্ধ জাহাজগুলিকে ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এই ছবি ধরা পড়েছে ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদার বিমানের মাধ্যমে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক ও উভচর যানও।

মলক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগর এলাকার ২২ দেশ নিয়ে তৈরি ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ-র জলসীমায় ঢোকার সময়েই চীন যুদ্ধ জাহাজগুলির উপর নজরদারি শুরু করা হয়।

কূটনৈতিক মহলের একটি অংশের অবশ্য ব্যাখ্যা, ভূ-রাজনৈতিক ভাবে ও ব্যবসায়িক দিক থেকে ভারত মহাসাগরের ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই ২০০৮ সাল থেকেই সেখানে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা জারি রেখেছে বেজিং। জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বছর দুয়েক আগে পূর্ব আফ্রিকার জিবুটিতে একটি ঘাঁটিও গড়ে তুলেছে তারা। সূত্রের খবর, সেখানে পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিনও নিয়ে যাওয়া হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ