বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্রান্সে জনপ্রিয় নামসমূহের তালিকায় মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

ইউরোপের দেশ ফ্রান্সের মোট জনসংখ্যার মাত্র ৫.৬ শতাংশ মুসলিম। এটি খৃষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। মোট জনসংখ্যার ৫১ শতাংশ এদের দখলে। আর ৩৯ শতাংশ ফ্রান্সিস ধর্মে বিশ্বাস করে না।

মোটকথা, ফ্রান্সে মুসলিমদের সংখ্যা খুবই নগন্য। তবে আশার কথা হলো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরীপের ফল অনুযায়ী দেশটিতে দিনদিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা সামগ্রিকভাবে শক্তিশালী হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সে জনপ্রিয়তায় শীর্ষ বিশটি নামের তালিকা প্রকাশ করেছে দেশটির সরকারি আদমশুমারী বিভাগ (INSEE)। তালিকার ১৯ নম্বরের নামটি হলো মুহাম্মাদ।

বিগত ২০১৮ সালে ফ্রান্সে জন্মগ্রহণকারী অন্তত ২৪৬০ জন শিশুর নাম মুহাম্মাদ রাখা হয়েছে বলে জানিয়েছে (INSEE)। ২০১৪ সালে মুহাম্মাদ নামটি ফ্রান্সে আরো বেশি জনপ্রিয় ছিল; ২৬৫৩ জন শিশুর নাম মুহাম্মাদ রাখা হয়েছিল। এছাড়া, ১৯৯৮ সালে এই নাম রাখা হয়েছিল ১১৫৫ জন শিশুর।

আক্ষরিক অর্থেই বোঝা যায়, ফ্রান্সে ক্রমাগত মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেননা, ইসলামের শেষ নবি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরাই বরকত লাভের জন্য নিজেদের সন্তানের নাম ‘মুহাম্মাদ’ রাখে। যেন,তার সন্তান আদর্শের দিকদিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো হতে পারে।

আবার অনেকে মনে করেন, ছেলের নাম মুহাম্মদ রাখার সিদ্ধান্ত নিলে আল্লাহ তায়ালা ছেলে সন্তান দান করেন।

এজন্য, মুহাম্মাদ নামের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া মানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি। সুতরাং ভবিষ্যতে সুদিনের অপেক্ষা মুসলিমরা করতেই পারে।

উল্লেখ্য, ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় পুরুষ নাম হলো, গ্যাব্রিয়েল। আর নারীদের জন্য দেশটিতে সবচেয়ে জনপ্রিয় নাম হকো এমা।

আল কুদস আরবি পত্রিকা থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ