শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

মধ্যপ্রাচ্যে শান্তির পূর্বশর্ত ফিলিস্তিন সমস্যার সমাধান : কাতার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন সমস্যার সমাধানকে মধ্যপ্রাচ্যে শান্তির পূর্বশর্ত বলে উল্লেখ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।

থানি লেখেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিন ইস্যুর একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান করতে হবে। তবেই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের অবস্থান স্থিতিশীল এবং কাতার বিশ্বের অন্য মুসলিম দেশগুলোর মতো ফিলিস্তিন ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দেয়। ফিলিস্তিন ইস্যুতে কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত মুসিলম অঞ্চল হলেও ফিলিস্তিনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কাতার একই অঞ্চলের হয়েও হাঁটছে বিপরীত পথে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ