রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

ভারতে গণেশ বিসর্জনের সময় নৌকা উল্টে মৃত্যু ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশে গণেশ প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে ১১ জনের মৃত্যু ঘটেছে। ভোপালের খাটলাপুরা ঘাটে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, মানুষ ও প্রতিমার অতিরিক্ত ভার নিতে না পেরে নৌকা উলটে যায়। ছয়জনকে উদ্ধার করা গেলেও ১১ জনের মৃত্যু ঘটে।

পুলিশ জানায়, বিসর্জন দেওয়ার জন্য যে নৌকোটি ব্যবহার করা হচ্ছিল সেটি উল্টে গেলে নৌকায় থাকা বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। এখনো পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১১ জনের মৃত্যু হয়েছে।

ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার ওপর তুলে দেওয়া হয় গণেশ প্রতিমাসহ অন্যান্য জিনিস, কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, গণেশ পূজার বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেননি। তার ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ