বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডিএমপি কমিশনার হিসেবে শফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহা. শফিকুল ইসলাম। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা. শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শফিকুল ইসলাম এর আগে বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশ সূত্র জানায়, নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণকারী শফিকুল ইসলাম চাকরিজীবনে পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি, নবগঠিত জঙ্গি প্রতিরোধ সেল অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান (অ্যাডিশনাল আইজিপি), পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) এবং সর্বশেষ সিআইডির প্রধান হিসেবে দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হন।

ডিএমপি সূত্রে জানা গেছে, বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ