শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মোজাম্বিকে সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোজাম্বিকে প্রেসিডেন্ট ফিলিপ নিউসির নির্বাচনী সমাবেশ চলাকালে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

দেশটির সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এ মর্মান্তিক ঘটনা ঘটলো। ক্ষমতাসীন দল এ কথা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা নগরীতে ছোট একটি স্টেডিয়ামে বুধবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এতো বেশি লোক জমায়েত হয়েছিল যে এটি শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষমতাসিন ফ্রিলিমো দলের এক বিবৃতিতে বলা হয়, এতে ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের ১০ সমর্থক মারা গেছে।’ এতে আরো বলা হয়, ওই ঘটনায় আরো ৮৫ জন আহত হয়েছে।

সমাবেশে অংশ নেয়া বেনিয়ামিন নুমায়ো এএফপি’কে বলেন, ঘটনাস্থল খুবই বিশৃঙ্খলাপূর্ণ ছিল। নুমায়ো বলেন, ‘সেখানে বের হওয়ার পথগুলো বন্ধ রাখা হয়েছিল।

ফ্রিলিমো দলের প্রার্থী প্রেসিডেন্ট নিউসি স্টেডিয়াম ত্যাগ করার পর পথগুলো খুলে দেয়া হয়। এতে একসাথে তাড়াহুড়া করে অনেক লোক বের হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। দলের পক্ষ থেকে বলা হয়, এ পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৬ নারী ও চার পুরুষ নিহত হয়েছে।

আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিউসি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ