রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

কারো প্রতি অহেতুক খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারো প্রতি অহেতুক ধারণা করা গোনাহ। প্রমাণ ব্যতিত কারো প্রতি অহেতুক খারাপ ধারণা করা ইসলামে হারাম।

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিকাংশ (অহেতুক) অনুমান হতে দূরে থাক। কারণ (অহেতুক) ধারণা কোনো কোনো ক্ষেত্রে পাপ।’ (সুরা হুজরাত)

সৎ এবং আল্লাহভীরু লোকদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা, যা মন্দ অথচ ভিত্তিহীন এবং যা মিথ্যা অপবাদের আওতায় পড়ে।

হাদিসে এ খারাপ ধারণাকে সবচেয়ে বড় মিথ্যা সব্যস্ত করে এর থেকে বিরত থাকার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাক’।

আবার পাপাচারে লিপ্ত লোকদের পাপের কারণে তাদের পাপের ওপর খারাপ ধারণা পোষণ করা কুরআনে উল্লেখিত খারাপ ধারণা নয়; যে খারাপ ধারণা পোষণকে পাপ বলে আখ্যায়িত করা হয়েছে এবং যা থেকে বিরত থাকতে তাকিদ করা হয়েছে।

তাফসির বিশারদগণ বলেন, ‘মূলত ভালো লোকের প্রতি মন্দ ধারণা পোষণ করা বৈধ নয়। আবার মন্দ লোক পাপাচারীর প্রতি মন্দ ধারণা করা অবৈধ নয়। (কুরতুবি)

হাদিসে প্রিয়নবি বলেন, ‘সাবধান! খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাক। কেননা, খারাপ ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আর কারো বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি কর না। একে অপরের পতন বা ধ্বংস সাধন করে নিজের কল্যাণ কামনা কর না।

একে অপরের পশ্চাৎ অবলম্বন কর না। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ কর না। তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই-ভাই হয়ে যাও।’ (বুখারি ও মুসলিম)

কারো প্রতি অহেতুক খারাপ ধারণা সৃষ্টিতে শয়তান সব সময় মানুষের পেছনে কুমন্ত্রণা দিয়ে থাকে। প্রিয়নবির হাদিস দ্বারাই এর প্রমাণ পাওয়া যায়।

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এক স্ত্রীর সঙ্গে ছিলেন। এমন সময় এক ব্যক্তি তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বললেন, ওহে! ইনি হচ্ছে আমার (ওমুক) স্ত্রী।

তখন ওই ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রাসুল! আমি যদি অন্য কারো ব্যাপারে এরূপ মন্দধারণা পোষণ করতামও; আপনার ব্যাপারে তো আমি এরূপ মন্দধারণা পোষণ করতাম না।

(তখন) তিনি বললেন, ‘শয়তান আদম-সন্তানের রক্তপ্রবাহের শিরায় শিরায় বিচরণ করে। (আদাবুল মুফরাদি)

সুতরাং মুসলিম উম্মাহর উচিত কোনো ভালো লোকের ব্যাপারে যে কোনো ধরণের খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাকা। আল্লাহকে ভয় করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ